অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম যৌথান বম (৫২)। তিনি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকরপাড়া গ্রামের লালপিয়ান বমের ছেলে। গতকাল শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরে থানচির দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচির দুর্গম এলাকার শেরকরপাড়া থেকে কেএনএফ সদস্য যৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত