জেনডায়ার ‘দ্য ড্রামা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

ক্যারিয়ার ও ব্যক্তিজীবন মিলিয়ে চলতি বছরটি যেন হলিউড অভিনেত্রী জেনডায়ার দখলে। চলতি বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। সিনেমার পর এবার কমেডি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। ক্রিস্টোফার বোরগলি পরিচালিত ‘দ্য ড্রামা’ নামের এই ফিল্মে জেনডায়ার বিপরীতে রয়েছেন হলিউডের আরেক বিখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন। আগামী ৩১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স-এ সিনেমাটি স্ট্রিম করা যাবে। এর পরদিনই এটি প্রিমিয়ার হবে এইচবিও চ্যানেলে। সিনেমা গল্পে দেখা যাবে, একটি প্রকাশনা সংস্থায় কর্মরত এমা হারউড (জেনডায়া) এবং ব্রিটিশ মিউজিয়াম পরিচালক চার্লি থম্পসনের (প্যাটিনসন) সাজানো-গোছানো সুখী জীবন। কিন্তু বিয়ের ঠিক এক সপ্তাহ আগে আচমকা এক গোপন তথ্য ফাঁসের কারণে খাদের কিনারে এসে দাঁড়ায় তাদের আজীবনের সম্পর্ক। এভাবেই টানাপড়েন ও বিশৃঙ্খলা দেখা যায় একটি সুখী সংসারে। চলতি বছরের শেষের দিকে এই দুই তারকাকে ‘দ্য ওডিসি’ এবং  ‘ডিউন : পার্ট থ্রি’-তে একসঙ্গে দেখা যাবে। তার আগে ‘দ্য ড্রামা’ দিয়ে ওটিটি মাতাতে প্রস্তুত তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত