রাজকীয় সম্মানে শিক্ষকের বিদায়

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:২৪ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনকে লালগালিচা ও ঘোড়ার গাড়ির শোভাযাত্রার মাধ্যমে রাজকীয় সম্মানে বিদায় জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষকতার দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করেন তারা।

অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৫ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাপান থেকে পিএইচডি সম্পন্ন করার পর তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার তত্ত্বাবধানে পাঁচজন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। শিক্ষার্থীরা আমাকে এতটা ভালোবাসে, তা আমি কখনো কল্পনাও করিনি। আনন্দে আমার চোখে জল চলে এসেছিল।

উদয়কাঠী ডেস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত