ভারি বৃষ্টির কারণে চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:১০ এএম

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহণ সংকটের কারণে এই ঘোষণা দেওয়া হয়। 

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহণ সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

টানা তিনদিনের ভারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহণ সংকট সৃষ্টি হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত