পুলিশ দেখে পালাল চালক, জিপে মিলল  ১০০ কেজি গাঁজা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ এএম

বেপরোয়া গতিতে চলা জিপকে থামানোর সংকেত দেওয়ার পরপরই গাড়ি ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটির ব্যাগডালা তল্লাশি করে পাঁচ বস্তায় রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটি জব্দ করে এর চালক-মালিকের খোঁজে নামে পুলিশ। বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্বে থাকা সার্জেন্ট দেবপ্রিয় বড়–য়া জানান, গতকাল বুুধবার সকালে রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে একটি নিশান জিপ বাড্ডার পথে আসছিল। সেই সময় গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। ‘গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছন থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত