পরিমাপে কারচুপি রমনা পেট্রোলপাম্পকে জরিমানা ও সিলগালা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ এএম

পরিমাপে কারচুপির দায়ে রমনা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। এ ছাড়া পেট্রোল পাম্পের দুটি ইউনিট সিলগালা করা হয়েছে। গতকাল বুধবার বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে বঙ্গবন্ধু এভিনিউর, রমনা ফিলিং স্টেশনের, তিনটি ডিসপেন্সিং ইউনিটের ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।  বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত