হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৬ এবং হাম শনাক্ত হয়েছে ১০৬ জনের। হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ৯০২ জন। গত ১৫ মার্চ থেকে ১১৬ দিনে মারা গেছে ৭৪৫ শিশু। এর মধ্যে হামে ৯৩ এবং উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২১ হাজার ২৫০ শিশু। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৮ হাজার ১৮০ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ শিশু।

স্বস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৩ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ শিশুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত