সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো তার বহু প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক। লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে খালি গায়ে জার্সি ওড়ানোর সেই বিখ্যাত মুহূর্তটি রাজকুমার রাওয়ের অবয়বে পুনর্নির্মিত হয়েছে ফার্স্ট লুকে। ছবিটি শেয়ার করে সৌরভ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’

বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ছবিটি ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে; চলতি মাসেই পুরো টিম লন্ডনে যাবে পরবর্তী অংশের শুটিংয়ে। ছবিতে সৌরভের বাবা চ-ী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় অপরাজিতা আঢ্য, ভাই স্নেহাশিসের চরিত্রে রাহুল দেব বসু এবং স্ত্রী ডোনার চরিত্রে তানিয়া মানিকতলা অভিনয় করছেন। ‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্রে নিখুঁত হতে রাজকুমার ইডেন গার্ডেন্সেও বিশেষ অনুশীলন করেছেন, যা ঘিরে এখন ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত