অনন্ত রিয়েল এস্টেটে নতুন সিইও আলীনূর রহমান

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম

অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে যোগদান করেছেন, মো. আলীনূর রহমান। আলীনূর রহমান বাংলাদেশের রিয়েল এস্টেট ও নির্মাণশিল্পে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ ব্যক্তিত্ব। এ সময়ে তিনি সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট এসব ক্ষেত্রে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল এক্সিলেন্স এবং গতিশীল ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে দৃঢ় নেতৃত্ব প্রদর্শন করেছেন। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার কৌশলগত দূরদৃষ্টি ও শিল্প-জ্ঞান অনন্ত রিয়েল এস্টেটের উদ্ভাবন, গুণগত মান এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড অনন্ত গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি। এই গ্রুপের বার্ষিক টার্নওভার ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং কর্মী সংখ্যা ৩৫ হাজারেরও অধিক। এই প্রতিষ্ঠানের অধীনে গড়ে উঠছে অনন্ত টেরাসেস বাংলাদেশে প্রিমিয়াম লিভিংয়ের এক নতুন মানদ- প্রতিষ্ঠা করতে যাচ্ছে এমন একটি প্রকল্প। ৪৫ বিঘারও বেশি জমির ওপর গড়ে ওঠা অনন্ত টেরাসেসের ৬৪ শতাংশ এলাকা উন্মুক্ত স্থানের জন্য সংরক্ষিত।

বাংলাদেশের প্রথম লিড প্ল্যাটিনাম-নিবন্ধিত বিলাসবহুল আবাসন প্রকল্প হিসেবে এটি এক বিশেষ মর্যাদার অধিকারী। এই প্রকল্পের নকশার প্রতিটি দিক গড়ে উঠেছে স্থাপত্যশৈলীর উৎকর্ষতা, নির্মাণ মানের প্রশ্নে আপসহীনতা, পরিবেশগত দায়বদ্ধতা এবং প্রকৃত কমিউনিটি চেতনার ভিত্তিতে যা ক্রেতা ও সমাজের জন্য দীর্ঘস্থায়ী মূল্য সৃষ্টিকারী বিশ্বমানের স্থাপনা গড়ে তোলার প্রতি অনন্ত গ্রুপের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত