গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিল চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন নামে (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সময় তার স্বামী মোটরসাইকেল চালক পুলিশ সদস্য চাঁন মিয়া আহত হন। তাদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে। কাশিয়ানীর উপজেলার ব্যাসপুর হয়ে জয়নগর বাজার গামী পাকা রাস্তার আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

চায়নার স্বামী ফরিদপুরে পুলিশে চাকরী করেন। তিনি স্ত্রীকে নিয়ে বোয়ালমারী গ্রামের বাড়ি থেকে ফরিদপুর যাবার সময় দূর্ঘটনার কবলে পড়েন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।

চায়নার মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত