অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় অভিনেতা ওমর সানীকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে ওমর সানীর সাম্প্রতিক একটি মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় বলেছেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’
জয়ের এই পোস্টে মন্তব্য করে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন কথা সত্য, কেউ বলছেন ওমর সানীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। কারণ তিনি অনেক জনপ্রিয় নায়ক ছিলেন।
এর আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে এক ভিডিওতে ওমর সানী বলেছিলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিন দিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’
একই দিন আরেক ভিডিওতে ওমর সানী বলেছিলেন, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’
৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখেন ৭৬০ কোটি