চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ২     

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিএনজি অটোরিকশা ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি চালক ও একজন যাত্রী আহত হন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৪টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নগরীর দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছিল শিক্ষার্থীরা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় ৪ নম্বর রুটের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি অটোরিকশা। চালক ও একজন যাত্রী আহত হন। পথচারীরা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আমাদের এখানে এখন পর্যন্ত আহত কাউকে আনা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত