নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মোস্তাক আহমেদ শাহীনকে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিচারকের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ২