প্রতিদিনই আমাদের ভাত রান্না করতে হয়। ভাত রান্না করার পর অধিকাংশ সময়ই দেখা যায় ভাত ঝরঝরে হয় না। যতই ভালো করে মাড় ঝরান, সেই ভাতের গড়ন নষ্ট হয়ে যায়। এসব ক্ষেত্রে কী করবেন জেনে নিন।
চাল সিদ্ধ হওয়ার পরে গরম ভাতের দানা থেকে বাষ্প বের হতে সময় নেয়। ওই সময়ে স্টার্চও বের হয়। রান্না শেষ হওয়া মাত্র যদি হাতা দিয়ে ভাত নাড়িয়ে দেন, তখন ওই স্টার্চ সম্পূর্ণ ভাতে ছড়িয়ে পড়ে। তাই ভাত ঝরঝরে হওয়ার বদলে চটচটে হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে ভাতের দানাগুলোতে পানি থাকে। তাই ভাত নরম ও ভঙ্গুর হয়। ওই অবস্থায় গরম ভাত খুন্তি দিয়ে নেড়ে দিলে দানাগুলো ভেঙে যেতে পারে। এতে ভাতের স্বাদও নষ্ট হয়ে যায়। তাই ভাত সেদ্ধ হওয়ার পরে হাতা দিয়ে নাড়বেন না।
আঁচ বন্ধ করে দেওয়ার পরেই ভাতের মাড় ঝরাতে নেই। কিছুক্ষণ ওই অবস্থাতেই রেখে দিতে হয়। ওই ভাপেই ভাত আরও সেদ্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি ভাত সেদ্ধ হওয়ার পরেই নেড়েচেড়ে যেন, তা হলে সেদ্ধ হওয়ার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তাই নাড়াচাড়া না করে ভাতের হাঁড়ি ৫ থেকে ১০ মিনিট ওই অবস্থাতেই রেখে দিন। এতে গরম বাষ্প হাঁড়ির ভেতরে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভাত ঝরঝরে থাকে।