নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:১৮ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬টি দেশীয় ধারালো অস্ত্রসহ রাশেদ নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. রাশেদ (৩০) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের পুত্র। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা মডেল থানার এসআই কাজী ফেরদাউসের নেতৃত্বে ফতুল্লা থানার একটি টিম বুধবার রাত সোয়া ৭টার দিকে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এই অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশে ছিনতাইকারী মো. রাশেদকে বিভিন্ন আকৃতির মোট ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি,চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর পিসিপিআর যাচাই করে একাধিক ছিনতাই মামলা পাওয়া যায়। যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত