ইয়ামালের ‘পাকা খদ্দের’

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৫ এএম

পরিসংখ্যানের পাতা উল্টালে একটি পর্তুগিজ শব্দ এখন ফুটবলবিশ্বে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে ফ্রেগুয়েসিয়া; যার সহজ বাংলা অর্থ হলো ‘পাকা খদ্দের’। ফুটবলীয় পরিভাষায় যখন কোনো খেলোয়াড় বা দল অন্য কারও বিপক্ষে বারবার হারে, তখন তাকে এই নামে ট্রোল করা হয়। আর এই মুহূর্তে লামিনে ইয়ামালের সবচেয়ে বড় ‘ফ্রেগুয়েসিয়া’ আর কেউ নন, ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।

ডালাসে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার রাতে এই বৈরিতা আরও এক ধাপ এগিয়ে গেল। এমবাপ্পের বিপক্ষে নিজের জয়ের রেকর্ডকে এবার অবিশ্বাস্য ৯-২ ব্যবধানে নিয়ে গেলেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল।

মাঠের এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ফুটবল ভক্তরা ট্রোল করে লিখছেন ‘ইয়ামাল যেকোনো দিন, যেকোনো সময় এমবাপ্পের ওপর রাজত্ব করতে প্রস্তুত!’ বয়সে এমবাপ্পের চেয়ে প্রায় ৮ বছরের ছোট হলেও মুখোমুখি লড়াইয়ের এই একপেশে পরিসংখ্যান প্রমাণ করে যে, বিশ্ব ফুটবলের ব্যাটন এখন কার হাতে উঠতে যাচ্ছে।

বার্সেলোনার হয়ে এমবাপ্পের বিপক্ষে ৪টি ট্রফি জিতেছেন ইয়ামাল; যার মধ্যে রয়েছে ২টি লা লিগা শিরোপা, ২টি স্প্যানিশ সুপার কাপ এবং ১টি কোপা দেল রে। এ ছাড়া ২০২৪ ইউরোর সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন ইয়ামাল। কিন্তু ইয়ামালকে হারিয়ে এমবাপ্পে এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেননি। মুখোমুখি হওয়া ১১ ম্যাচে গোলে অবশ্য ইয়ামালের সঙ্গে গোলে এগিয়ে আছেন এমবাপ্পে ৯-৬ এ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত