১৭ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল না করায় আগামী ২০ আগস্ট নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এ নিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭ বারের মতো পেছাল।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর মারা যান।

গত ৬ জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। পরে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। হাদি হত্যা মামলায় অভিযোগ পত্রভুক্ত ১১ আসামি কারাগারে। ৬ আসামি এখনো পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত