তুনু ও কেঁদো বাঘের গপ্পো

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ এএম

ছোট্ট মেয়ে তুনু। সবাই অবশ্য ডাকে তুনতুবুড়ি। সবাই মানে মা, ভাইয়া, আপু আর অবশ্যই বাবা। আরেকজন আছে যার কথা তুনতুবুড়ির সবসময় মনে পড়ে। সেই মানুষটা হলো চাচু। চাচু তুনতুবুড়িকে গল্প বলে, জন্মদিনে বিরাট বড় কেক নিয়ে আসে। অনেক আনন্দ করে। সমস্যা একটাই, চাচুটা হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়। কী আর করার, সে চাচুকে মনে করে তার দেওয়া ছবির বইয়ের মাধ্যমে, জন্মদিনে ঝোলানো বেলুনগুলোর মাধ্যমে আর তার বলা গল্পগুলোর মাধ্যমে। ছবির বইয়ের হাতি, ভালুক আর বাঘের সঙ্গেও তুনতুবুড়ির ভাব হয়ে গেছে। বাঘ তুনুর বন্ধু। তাকে ‘আপু’ বলে। তুনু আর কেঁদো বাঘ আর কী কী করে জানতে হলে তোমাকে পড়তে হবে এখ্লাসউদ্দিন আহ্মদের ‘তুনু আর কেঁদো বাঘের গপ্পো’।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত