শিমুল ও মসলিন তুলা এবং ট্রি কটন চারা বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

পরিবেশ সুরক্ষা, সবুজ বাংলাদেশ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুরে শিমুল ও মসলিন তুলা এবং ট্রি কটন চারা বিতরণ করা হয়েছে।

বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোন আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন।

বক্তব্য দেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, ডিডি কৃষিবিদ জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আতাউদ্দীন আল আজাদ প্রমুখ।

১০০ জনকে তুলা ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড তুলা বীজ, ৩০০টি শিমুল ও মসলিন চারা, সার, কীটনাশক ও পিজিআর বিনামূল্যে দেওয়া হয়েছে।

এরপর বিরামপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত