হুমায়ূন আহমেদ স্মরণে টুটুলের ‘মন’

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৪ এএম

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে নিজের ইউটিউব চ্যানেল নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। ‘মন’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মিয়া নূর। গানের কথায় উঠে এসেছে প্রিয় মানুষকে হারানোর বেদনা, স্মৃতি আর গভীর আবেগ। নতুন গানটি নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন’ গানটি আমি উৎসর্গ করছি হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকেন, যারা চলে গেলেও হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। স্যার আমার জীবনে তেমনই একজন। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। তার সঙ্গে অসংখ্য স্মৃতি আজও আমাকে নাড়া দেয়। আমি বিশ্বাস করি, সবার জীবনেই এমন একজন মানুষ থাকেন যাকে এই গান উৎসর্গ করা যায়।

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এস আই টুটুল। বর্তমানে সেখান থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘মন’ গানটির রেকর্ডিংও যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে সম্প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের আরেকটি নতুন গান ‘মন ভালো নেই’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত