পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ এএম

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। গত ২৮ জুনের একটি প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। তা ছাড়া ট্যুরিস্ট পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ, পুলিশ সদর দপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র‌্যাবে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত