মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নির্দেশনা দিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ।
বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ (জুন-২০২৬) পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় শুরুতেই অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম মে ও জুন-২০২৬ এবং জুন-২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।