শাকিব-পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র জুটি শাকিব খান ও পূর্ণিমা ফিরছেন একই ফ্রেমে। তবে এবার বড় পর্দায় নয়, ছোট পর্দার বিশেষ আড্ডায়। পূর্ণিমার উপস্থাপনায় চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে তাদের আন্তরিক কথোপকথনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। আড্ডায় উঠে এসেছে শাকিব খানের অভিনয় জীবন, প্রেম ও ব্যক্তিজীবনের নানা জানা-অজানা গল্প। ৯০-এর দশকের শেষ ও ২০০০-এর দশকের শুরুতে এই জুটির উপহার দেওয়া ব্যবসা সফল সিনেমাগুলোর স্মৃতিও এতে ঝালিয়ে নেওয়া হয়।

ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ এই তারকা আড্ডাটি আজ ২৪ জুলাই রাত ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত