হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভা’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। গত ২২ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। এ ছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ-সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।