স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে কমনওয়েলথ গেমসের আসর। শুক্রবার প্রথম দিনেই দারুণ শুরু করেছেন বক্সার রাকিব হোসেন। আয়ারল্যান্ডের সলোমনকে নকআউট করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া আক্তার দুই নম্বর হিটে পুলে নেমে ৩২.৭১ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে সপ্তম হন। সব মিলিয়ে এই ইভেন্টে তার অবস্থান ৫২ জনের মধ্যে ৫১তম। দেশসেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫ নম্বর হিটে নেমে ২৬.৫৭ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে ষষ্ঠ হন। সবমিলিয়ে ৪২ জনের মধ্যে ১৯তম হন রাফি। যদিও এই ইভেন্টের সেমিফাইনালে কোয়ালিফাই করেছেন ১৬ জন সাঁতারু। আরেক সাঁতারু সুকুমার রাজবংশী ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে এক নম্বর হিটে তিনজনের মধ্যে দ্বিতীয় হন। সব মিলিয়ে এই ইভেন্টে ৪২ জনের মধ্যে ৩৯তম হন সুকুমার রাজবংশী।
বক্সার রাকিবের পাঞ্চ!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৪০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৪০ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০