বাংলাদেশকে কিরগিজস্তানের আমন্ত্রণ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ এএম

প্রায় আট বছর পর গড়াবে সাফের খেলা। ৪-১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত দেশের সেরা এই ফুটবল দ্বৈরথ। তার আগে সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোকে প্রস্তুতির জন্য কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই বিরতিতে চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এই চার ম্যাচের মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সেখানে একটি তিনজাতি ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন। গতকাল রবিবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিডিয়াকে বলেন, ‘আমরা আনঅফিশিয়ালি আমন্ত্রণ পেয়েছি।’ বাফুফে সভাপতি এর আগে জানিয়েছিলেন, ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ দল ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এটি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। এর আগেও ২০২১ সালে কিরগিজস্তানে  ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিকদের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত