ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার শেখর গ্রামের তারা শেখ (৬০) ও বাবুল শেখ (৪৫)।
এর আগে মেহেদী শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে ২৬ জুলাই আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারায় ভিকটিম আরও দুজনের নাম বলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
