নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন,আইন শৃঙ্খলার অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০১ আগষ্ট ) সকাল দশটায় নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম,শহর আমীর রাশেদুল ইসলাম,সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন , হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
সরকারকে উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়নসহ তেল,গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
