ঐশ্বরিয়া রাই বচ্চন ও সঞ্জয় লীলা বানসালির জুটি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়েছে। তবে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তাদের কালজয়ী সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’ ঘিরে সেই সময় কম বিতর্ক হয়নি। বিশেষ করে ছবির জনপ্রিয় গান ‘নিম্বুডা’-য় ঐশ্বরিয়ার নাচ নিয়ে অশালীন কটাক্ষ করেছিলেন সমালোচকদের একাংশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ ২৭ বছর পর সেই কটাক্ষের কড়া জবাব দিলেন এই বিখ্যাত নির্মাতা।
বানসালি জানান, ঐশ্বরিয়ার পোশাক, গয়না থেকে শুরু করে চোখের কাজল প্রতিটি খুঁটিনাটি তিনি নিজে তদারকি করতেন। দিন-রাত এক করে নিখুঁতভাবে পর্দায় নারীদের সৌন্দর্য ও নিজস্ব ব্যক্তিত্ব তুলে ধরাই ছিল তার মূল লক্ষ্য। প্রথম ছবি ‘খামোশি’ ব্যর্থ হওয়ার পর জেদ নিয়ে তৈরি করা এই ক্লাসিক সৃষ্টিকে নিয়ে এমন মন্তব্যে তিনি দারুণ বিরক্ত হয়েছিলেন বলেও জানান।
