১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করেছে সরকার। আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর তাদের যোগদান করতে হবে। আর ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাঁদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

এতে আরও বলা হয়েছে, যোগদানের পর ৪ অক্টোবর পদায়ন করা হবে। এরপর পরবর্তী সময়ে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত