স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের  হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের (৫২) উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) রাতে সংঘটিত হামলার ঘটনায় গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

এ ব্যাপারে হামলাকারী রাসেলসহ কয়জনকে আসামী করে সোমবার বাঁশখালী থানায় এক অভিযোগ দায়ের করে বলে জানা যায়।

স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্স ও তার ছোট ভাই প্রদীপ গুহের চট্টগ্রামের নিউ মার্কেটে রিয়াল গোল্ড নামে অপর একটি স্বর্ণের দোকান রয়েছে। চট্টগ্রামের নিউ মার্কেটে রিয়াল গোল্ডের প্রদীপ গুহের কাছে চাঁদাদাবিসহ নানা অপরাধে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে পূর্বের দায়ের করা মামলায় জেলে যায় রাসেল। সে মামলা থেকে জামিনে এসে প্রদীপ গুহকে না পেয়ে তার বড়ভাই রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহ মামলা তুলে নেওয়ার দাবিতে এ হামলা করে বলে জানান আহত তড়িৎ গুহ।

তিনি আরও বলেন, রবিবার রাতে হঠাৎ কয়জনকে নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে হত্যা চেষ্টাসহ হাতে পায়ে গুরুতর জমখ করে এবং এসময় আমার ডান হাত থেকে একটা কাপড়ের ব্যাগ ছিনেয়ে নেয় , সেখানে সাড়ে তিনলক্ষ টাকা ছিল। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও শংকায় আছি।
 
উল্লেখ্য স্বর্ন ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহ, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঋষিধাম পরিচালনা কমিটির অর্থ সম্পাদক এবং আর্ন্তজাতিক ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক বেশ কিছু সামাজিক সংগঠনের একনিষ্ট কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

ঘটনার ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো: দুলাল হোসেন বলেন, ঘটনার ব্যাপারে আহতরা একটা অভিযোগ থানায় দায়ের করেছে শুনেছি। স্বর্ণ ব্যবসায়ীকে যারা হামলা করেছে তাদের সাথে পূর্বে থেকে বিরোধ ছিল বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত