পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পুষ্টিকর ফল।
উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : প্রচুর ভিটামিন সি থাকায় সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণ দূরে রাখে।
হজম শক্তি বৃদ্ধি : উচ্চমাত্রার ফাইবার বা আঁশ পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ : কম গ্লাইসেমিক ইনডেক্স থাকার কারণে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
ত্বক ও চুল : অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয় এবং উজ্জ্বলতা বাড়ায়।
দৃষ্টিশক্তি বৃদ্ধি করে : পেয়ারায় রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য উপকারী। নিয়মিত পেয়ারা খেলে চোখের সমস্যা বিভিন্ন যেমন ছানি পড়া ও ম্যাকুলার ডিজেনারেশন রোগ না হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে : যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান পেয়ারা তাদের জন্য উপাদেয় খাবার হিসেবে বিবেচিত হতে পারে। পেয়ারাতে ফাইবার বেশি থাকে। ক্যালরি কম থাকে। পেয়ারা খেলে ঘঙ্ঘন খাওয়ার ইচ্ছা হ্রাস পায়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
