গোপালগঞ্জে ট্রাকচাপায় গর্ভবতী নারী নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর পড়লে সুরাইয়া (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন।

বুধবার (৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার ‘দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের মালেঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া (২৬) নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তিনি দুর্ঘটনাস্থলের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের দাবি, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর-ট-১১-৬১১০ নম্বরের ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত