পৃথিবীতে ১০০ জনেরও কম মানুষের মধ্যে এমন বিরল মানসিক অবস্থা দেখা যায়। যারা নিজের জীবনের প্রায় প্রতিটি ঘটনা, নির্দিষ্ট তারিখসহ বর্ণনা করতে পারেন। প্যারিসের এক বিশ^বিদ্যালয়ে এমন একজন কিশোরীকে নিয়ে গবেষণা চলছে। গবেষকরা জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে বিরল মানসিক অবস্থাÑ ‘হাইপারথাইমেসিয়া’। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিশারদরা, ২০০৬ সালে একজন মহিলার মধ্যে
হাইপারথাইমেসিয়ার খোঁজ পান। তারপর গবেষণা বৃদ্ধি পেয়েছে। অতীতের স্মৃতি হুবহু বলার ঘটনাকে, মানসিক ‘টাইম ট্রাভেল’ বলছেন গবেষকরা। তাদের দাবি, স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে পূর্বের কোনো ঘটনাকে হুবহু বলতে ও অনুভব করতে পারে কিশোরীটি। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে অতীতের প্রতিদিনের স্মৃতিগুলোকে হুবহু দেখতে পারে। কিশোরীর দাবি, তার স্মৃতির আধারে কিছু কাল্পনিক ঘর রয়েছে। যখন কোনো পুরনো স্মৃতিতে ডুব দিতে হয়, তখন কিশোরী পৌঁছে যায় সাদা রঙের একটি কাল্পনিক ঘরে। যে স্মৃতিগুলোর সঙ্গে বিভিন্ন আবেগ জড়িয়ে রয়েছে, সেটি একটি সাদা ঘরে গচ্ছিত রয়েছে। কিশোরী এসবকে বলছেন ‘ব্ল্যাক মেমোরি’। গবেষকরা জানাচ্ছেন, এক বছর আগের কোনো ঘটনার ক্ষেত্রে, দিনক্ষণ নির্দিষ্টভাবে বলে দিতে পারে সে। শুধু অতীত নয়, ভবিষ্যতের অনেক ঘটনাও কিশোরীটি দেখতে পারে বলে দাবি করেছেন। আসলেই কি তিনি ভবিষ্যৎ বলতে পারেন! যদি ঘটনা সত্য হয়, তাহলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এমনটি ভেবেই মেয়েটির নাম ও পরিচয়, গোপন রাখা হয়েছে। যেহেতু তাকে নিয়ে গবেষণা চলছে, তাই চূড়ান্ত তথ্য প্রকাশ পায়নি।
