চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় মতবিনিময়

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদরাসার পাঠদানের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে মাদরাসা হলরুমে মাদরাসার পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মো. মোজাফফর আহমদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মো. মনির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী।

আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, করপাটি বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল জলিল, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. জাফর উল্লাহ পাটোয়ারী, বৈলপুর মধ্যমপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ আতাউল্লাহ, প্রতিষ্ঠানের পরিচালক মো. সাদ্দাম হোসেন মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক কাজী মো. হারুনুর রশিদ, মো. অহিদ উল্লাহ পাটোয়ারী, প্রবাসী জয়নাল আবেদীন মোল্লা, আবু সাঈদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. মীর হোসেন, অভিভাবক মো. সবুজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত