গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ স্মৃতি আক্তার (২০) ওই এলাকার মো. নাঈমুর হকের স্ত্রী। নাঈমুর বটতলী বাজারের একটি চায়ের দোকানে কাজ করেন।

পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো গত বৃহ¯পতিবার রাতে খাওয়া শেষ করে স্মৃতি আক্তার স্বামীর সঙ্গে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন ভোরে নাঈমুর দোকানের উদ্দেশে বের হয়ে যান। তখন স্মৃতি আক্তার ঘুমাচ্ছিলেন। পরে সকালে তার উঠতে দেরি হওয়ায় বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু তার সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সৈয়দপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত