গানের সঙ্গে যেন আত্মিক সংযোগ ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। এ কারণেই হয়ত অস্ত্রোপচারের সময়ও গান থামালেন না। অস্ত্রোপচারের মাঝেই চিকিৎসক ও মেডিক্যাল টিমকে প্রয়াত কিংবদন্তি রফির গান শোনালেন সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিশেষ মুহূর্ত।
অস্ত্রোপচারের মুহূর্তে রোগী সাধারণত একটু চিন্তায় থাকেন কিন্তু সকলকে চমকে দিয়ে গান গেয়ে নিজেকে ফুরফুরে রাখলেন সোনু। যা দেখে অবাক চিকিৎসক, সেবিকারাও। হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করে গান গাওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান’।
সোনুর এই গান যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কঠিন সময়েও সংগীতই মানুষের মনে স্বস্তি, ইতিবাচকতা এবং মানসিক শক্তির আঁধার। চিকিৎসক এবং টিমের বাকি সদস্যদের জন্য এই গানটি পরিবেশন করেন। তার এই ইতিবাচক মনোভাব বা এনার্জিকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা। কীসের অস্ত্রোপচার হয়েছে সেটা অবশ্য খোলসা করেননি সোনু।
তবে যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে সোনুর কণ্ঠে শোনা যাচ্ছে ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলারি’ ছবির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালীন শারীরিক অস্বস্তির মধ্যেও তার কণ্ঠের জাদুতে যেন মুহূর্তে বদলে গিয়েছিল অস্ত্রোপচার রুমের পরিবেশ। সোনুর এই কাণ্ডকারখানা সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।
হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮৭৩
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর