বরিশালে তথ্যমন্ত্রী

উপকূলের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল রবিবার সকালে নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপকূলীয় অঞ্চলের ঝুঁকি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্ব আজ মারাত্মক ঝুঁকির মুখে। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এই দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক কার্যকর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ সময় জ¦ালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশবান্ধব জ¦ালানি ব্যবহারের পদক্ষেপে গুরুত্ব না দিলে ধীরে ধীরে এ পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত