পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

আজ সোমবার (১০ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি করা হবে। এর আগে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। 

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফল তুলে ধরেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত