পিএসজির রাজত্বের লড়াই, ভিলার প্রতিশোধের সুযোগ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:৫২ এএম

টানা দ্বিতীয় মৌসুমের মতো উয়েফা সুপার কাপের ফাইনালে ইংলিশ কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এবং ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা আজ বুধবার সালজবার্গে ঐতিহ্যবাহী এ শিরোপার লড়াইয়ে নামবে। লুইস এনরিকের ইউরোপিয়ান আধিপত্য আর উনাই এমেরির অধীনে ভিলার স্বপ্নের পথচলার এই দ্বৈরথ ঘিরে ফুটবল ভক্তদের রোমাঞ্চ চরমে।

টানা দ্বিতীয় শিরোপার সামনে ইতিহাস গড়ার সুযোগ পিএসজির : লুইস এনরিকের অধীনে গত দুই মৌসুমে ৯টি ট্রফি জিতেছে পিএসজি। একমাত্র ফরাসি দল হিসেবে সুপার কাপ জয়ের রেকর্ড রয়েছে তাদের। মে মাসে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এবার ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে সুপার কাপ উঁচিয়ে ধরার মিশনে নেমেছে। গত মৌসুমে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে সুপার কাপ জিতেছিল তারা।

তবে প্রাক-মৌসুম প্রস্তুতি খুব একটা সুবিধাজনক হয়নি প্যারিসের ক্লাবটির জন্য। ছুটি ও ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে খেলা ফাবিয়ান রুইস, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের মতো মূল তারকাদের ছাড়াই তাদের মাঠে নামতে হচ্ছে।

১৯৮২ সালের ইতিহাসের পুনরাবৃত্তির চেষ্টা অ্যাস্টন ভিলার : ৪৪ বছর আগে বার্সেলোনাকে হারিয়ে প্রথমবার সুপার কাপ জিতেছিল বার্মিংহামের দলটি। ইস্তানবুলে গত মে মাসে ফ্রাইবার্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চম ইউরোপা লিগ শিরোপাজয়ী উনাই এমেরি কোচিং ক্যারিয়ারে এর আগে তিনবার সুপার কাপের ফাইনালে গিয়ে প্রতিবারই হারতে হয়েছে।

গ্রীষ্মের দলবদলে দলের দুই সেরা তারকা মরগান রজার্স ও ইউরি তিলেমান্সকে হারিয়ে ধাক্কা খেয়েছে ভিলা। এ ছাড়া প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচগুলোতে ইউরোপের শীর্ষ দলগুলোর বিরুদ্ধে তাদের অভিজ্ঞতা সুখকর ছিল না। ইনজুরির কারণে আমাদু ওনানা ও নতুন সাইনিং জোহান মানজাম্বিও ছিটকে গেছেন।

পিএসজির রক্ষণভাগকে পরাস্ত করতে অ্যাস্টন ভিলার মূল শক্তি হয়ে উঠতে পারেন দুই আর্জেন্টাইন তারকা-এমিলিয়ানো বুয়েনদিয়া।

সুপার কাপ পরিচালনায় সোমালিয়ার রেফারি ওমর আরতান : যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আফ্রিকার বর্ষসেরা রেফারি হিসেবে সুযোগ পেলেও মায়ামি বিমানবন্দরে অনাকাক্সিক্ষতভাবে প্রবেশাধিকার পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। সেই ওমর আরতানকেই মর্যাদাপূর্ণ সুপার কাপ ফাইনালের বাঁশি পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত