পৃথিবীতে রহস্যের সীমা নেই। আশ্চর্য ঘটনার কারণে, যুগ যুগ ধরে হাজারো রহস্যেঘেরা রয়েছে গ্রহটি। তার মধ্যে কিছু স্থান বা বিষয় রয়েছে, যা অতি-প্রাকৃতিক। এক কথায় তা আশ্চর্য হওয়ার মতো। বিজ্ঞানীরা সেই রহস্যের কোনো কূলকিনারা করতে পারেননি। ‘ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি’ পৃথিবীর এমনই রহস্যপূর্ণ গোপন একটি জায়গা। এ বিষয়ে মানুষ খুব কমই জানে। খুব সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গা। ‘ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি’ অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে ম্যাকমার্ডো সাউন্ডের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি অ্যান্টার্কটিকার সর্ববৃহৎ বরফমুক্ত অঞ্চল। অ্যান্টার্কটিকা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও, প্রতি বছর এখানে মাত্র ৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিন্তু‘ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি’ সম্পূর্ণ বরফশূন্য ও খালি। কিছু শৈবাল ও মস জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্ম নেয় না। ৪,৮০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত উপত্যকাগুলোতে শক্তিশালী ও শুষ্ক ক্যাটাবেটিক বায়ুর কারণে, বরফ বা তুষার জমে না। বিজ্ঞানীরা এই আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেছেন। এখানে খোলা মাটি ও নুড়ি পাথর দেখা যায়। কারণ উচ্চচাপে ক্যাটাবেটিক বায়ু তুষারপাত ও আর্দ্রতা উড়িয়ে নেয়। শুষ্কতা ও ঠাণ্ডার কারণে, এখানে বড় প্রাণী বা উদ্ভিদ নেই। তবে পাথরের ভেতর ও বরফাবৃত হ্রদের নিচে, বিশেষ ব্যাকটেরিয়া ও শেওলা বেঁচে থাকে। এখানে গাছপালা, প্রাণী বা সাধারণ মানুষ বাঁচতে পারে না। জীবকুলের জীবনধারণের জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার, তার বিন্দুমাত্র নেই।
ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০২:১০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:১০ এএম
ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০