টলিউড অভিনেতা জিতের প্রতি বছর কমপক্ষে একটা করে সিনেমা মু্ক্তি পায়। এটা এক ধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্ত সেই নিয়ম ভেঙে দুই বছর ধরে সিনেমাপ্রেমীদের কাছ থেকে দূরে ছিলেন এই তারকা। নিয়ম ভেঙে দুই বছর পর প্রেক্ষাগৃহে আসছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। আগামীকাল ১৪ আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।
পরিচালক পথিকৃৎ বসুর এই ছবির প্রচারণায় গেলে জিতকে প্রশ্ন করা হয় টলিপাড়ার সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণেই কি তিনি এত দিন ছবি থেকে দূরে ছিলেন? নাকি অন্য কোনো কারণ আছে? জবাবে এই সুপারস্টার বলেন, সত্যি বলতে তেমন কোনো কারণ নেই। তার মতে, মূলত ভাগ্যের কারণেই এই বিরতি হয়েছে। পাশাপাশি গত দুই বছরে এমন কোনও চিত্রনাট্যও তাঁর হাতে আসেনি, যা তাঁকে সত্যিই আগ্রহী বা উত্তেজিত করতে পেরেছে। তাই নতুন ছবিতে কাজ করা হয়ে ওঠেনি।
বর্তমান টলিউডের ব্যবসায়িক পরিস্থিতি নিয়েও কথা বলেন অভিনেতা। তার মতে, এখন ছবিতে টাকা বিনিয়োগ করে পুরো অর্থ ফেরত পাওয়া আগের তুলনায় অনেক কঠিন। এর পেছনে একাধিক কারণ রয়েছে। জিৎ মনে করেন, দর্শকদের জন্য ভালো গল্প তৈরি করতে না পারার দায় শুধু একজনের নয়। লেখক, প্রযোজক, অভিনেতা—ইন্ডাস্ট্রির প্রত্যেকেরই এর দায় রয়েছে। তার মতে, দর্শককে হলে ফেরাতে হলে মানসম্মত গল্প উপহার দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিনেতা আরও বলেন, একটি রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বিনোদন জগতের ওপরও পড়ে। মানুষের হাতে অর্থ না থাকলে তাঁরা বিনোদনের জন্য খরচ করতে পারবেন না। ফলে রাজ্যের অর্থনৈতিক সমস্যার প্রভাব সিনেমার ব্যবসাতেও পড়া স্বাভাবিক।
নয়া প্রেমে ‘ব্ল্যাকপিংক’ তারকা লিসা!
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের প্রতিবাদের মধ্যেই বিতর্কিত দ্বীপে পুতিন