গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি শুরু করেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম. হাসান ইমাম ও ইশরাত জাহান অনি। আদালত আগামী রবিবার পর্যন্ত শুনানি মুলতুবি করেন। গত বুধবার প্রসিকিউশনপক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আসমিদের সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আরজি জানান। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আইনজীবীরা মোট পাঁচ কার্যদিবস শুনানি করেন। মামলার সাত আসামি হলেন- ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
জুলাই হত্যাকান্ড
কাদেরসহ সাতজনের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম
কাদেরসহ সাতজনের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০