গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২১ এএম

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাউচা মাতুব্বর নগরকান্দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরাকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আজাদের বড় ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামেন পাউচা মাতুব্বর। নদীতে নামার আগে ঘাটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা রেখে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর আশপাশের এলাকা ও নদীতে সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত