আকিজ বশির কেবলস রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে। সম্প্রতি এ অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে সারা দেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।
বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতাই বাংলাদেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।’ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই অর্জন উদযাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।’