পান মসলা’র বিজ্ঞাপন জটিলতা

শাহরুখ, অজয়, টাইগারকে আইনি নোটিশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

একটি পান মসলার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে অনেক দিন ধরেই চলছে বিতর্ক। সেই বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে  বিপাকে পড়েছেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ।  বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে নিষিদ্ধ ‘পান মসলা’র প্রচারণার অভিযোগে মহারাষ্ট্রের ‘খাদ্য ও ঔষধ প্রশাসন’ এই তিন অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ২০২৪ সালে ‘বিমল’-এর পণ্য ‘এলাইচি’ প্রচারের জন্য এই তিন অভিনেতা একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন। 

বিমল মূলত পান মসলা প্রস্তুতকারী সংস্থা। আর মহারাষ্ট্রে পান মসলার উৎপাদন, মজুদ, পরিবহন, বিতরণ এবং বিক্রয়ের জন্য নিষিদ্ধ। তিনি বলেন, ‘যদি এলাইচি বা অনুরূপ কোনো পণ্যের নামে ‘বিমল’ ব্র্যান্ডটি ব্যবহারের উদ্দেশ্য পান মসলা/তামাকজাত পণ্যের সঙ্গে যুক্ত ব্র্যান্ড ইমেজ ধরে রাখা, জোরদার করা বা গ্রাহকদের আকর্ষণ বাড়ানো হয়; তবে এ ধরনের যোগাযোগ শুধু একটি স্বাধীন পণ্যের বিজ্ঞাপন হিসেবে গণ্য না-ও হতে পারে। এটি একটি নিষিদ্ধ পণ্যের পরোক্ষ ছদ্মবেশী প্রচারের শামিল হতে পারে।’ 

মুন্ডে, যিনি গুটখা এবং অন্যান্য নিষিদ্ধ তামাকজাত পণ্যের উৎপাদন বা বিক্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন; অভিনেতাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চুক্তিপত্র, ক্যাম্পেইনের বিবরণ, পেমেন্টের নথিপত্র এবং যথাযথ সতর্কতামূলক পদক্ষেপের প্রমাণপত্রের সম্পূর্ণ কপিও দাবি করেছেন। উল্লিখিত ভোক্তা সুরক্ষা আইনের অধীনে, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের জন্য ১০ লাখ টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া বিজ্ঞাপনদাতাদের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেকোনো পণ্যের বিজ্ঞাপন প্রচার করা থেকে নিষিদ্ধ করা হতে পারে। 

এর আগে ২০২২ সালে, শাহরুখ খান এবং অজয় দেবগনের সঙ্গে ‘বিমল এলাইচি’র একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা যখন এটি একটি তামাকজাত পণ্যের প্রচার হিসেবে গণ্য হতে পারে বলে ইঙ্গিত করেন, তখনই তিনি জনসমক্ষে এই ক্ষমা প্রার্থনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত