ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে ২ চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই পুকুরে গোসল করতে গিয়ে ২ চাচাতো ভাই পুকুরে নেমে শরীরের কাঁদা ধুতে যায়। পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই চাচাতো ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আভাস