লালপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

নাটোরের লালপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকার কদিমচিলান-চাঁদপুর বাজার সড়কের পুকুরপার ঘাটচিলান এলাকায় একটি চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন— নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. মকবুল খাঁর ছেলে মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার মো. ওয়াজ আলী প্রামাণিকের ছেলে মো. আতিকুর রহমান আসিফ (২০)। 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে সোমবার (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত