১০ বছর পর হঠাৎই ওয়ার্ডমার্ক বদল করল মেটার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। ইতিমধ্যেই সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে নতুন ওয়ার্ডমার্ক। স্বাভাবিকভাবেই যা এখন আলোচনার মূল বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে। ২০১০ সালে আত্মপ্রকাশ করেছিল ইনস্টাগ্রাম। সেই সময় এই লোগো ছিল একেবারেই অন্যরকম। ২০১০ এই সেই লোগো বদলে করা হয় খানিকটা ক্যামেরার মতো। ২০১১ সালে ফের সেই লোগোতে সামান্য বদল করে সংস্থা। ২০১৬-এর আগের ইনস্টা ব্যবহারকারীরা সেই লোগোটি দেখেছেন। ২০১৬ সালে সেটি বদলে আনা হয় বর্তমান লোগোটি। ১০ বছর পর ফের ইনস্টাগ্রামে বদল! না তবে এবার কিন্তু লোগো বদলায়নি, বদল করা হয়েছে ওয়ার্ডমার্কে। অর্থাৎ অ্যাপটির ওপরে ইনস্টাগ্রামটি যে ফন্টে লেখা হতো, এবার তাতেই বদল করেছে প্রতিষ্ঠানটি। নতুন ওয়ার্ডমার্কে ওহংঃধমৎধস-এর ‘জ’ অক্ষরটি দেখতে খানিকটা ‘ু’-এর মতো। যা নিয়ে অনেকে মজা করছেন। তবে অধিকাংশেরই মনে ধরেছে এই ওয়ার্ডমার্ক।
কিন্তু কেন হঠাৎ এই ওয়ার্ডমার্ক বদলের সিদ্ধান্ত? ইনস্টাগ্রাম পোস্টে সংস্থার কর্তা অ্যাডাম মোসেরি লিখেছেন, ‘অ্যাপের ওপরের অংশের লেখাটি (ওয়ার্ডমার্ক) শেষ ১০ বছর বদলানো হয়নি। তাই এটি নতুন করে সাজানোর সময় হয়েছে। এটি এখন আরও পরিচ্ছন্ন এবং আধুনিক করে তোলা হয়েছে। এতে মূল লোগোর ছোঁয়া এবং সেই সরলতা রয়েছে।’ এই ওয়ার্ডমার্ক বদলের বিষয়টা ইনস্টাগ্রামের থ্রেডস-এও জানিয়েছেন মোসেরি।