অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে প্রায় ২,৫০০ থেকে ২,৯০০ একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত, সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ ‘দ্য গ্রেট ব্যারিয়ার রিফ’। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর এটি। ৪০০ রকম প্রবাল, ১,৫০০ প্রজাতির মাছ আর ৪ হাজারের বেশি প্রজাতির মলাস্কা পর্বের প্রাণীর প্রবাল প্রাচীরকে ‘জীববৈচিত্র্যের স্বর্গ’ বলা হয়। ১৯৮১ সালে ইউনেস্কো বিশ্বঐতিহ্য হিসেবে একে স্বীকৃতি দিয়েছে। ৩ লাখ ৪৮ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত প্রবাল প্রাচীরটি। ছোট বালুকাময় প্রবালদ্বীপ থেকে শুরু করে বড় বড় পাথুরে দ্বীপসহ ৯০০’র বেশি দ্বীপ রয়েছে স্থানটিতে। বিশাল প্রবাল প্রাচীরে রয়েছে অসংখ্য বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রাণী। এর মধ্যে রয়েছে বিরল প্রজাতির তিমি, শুশুক ও ডলফিন। ক্লোনফিশ, রেড থ্রোট এমপেরর, রেড ব্যাস, একাধিক প্রজাতির স্ন্যাপার ও কোরাল-ট্রাউটসহ ১,৫০০ প্রজাতির মাছের বসবাস গ্রেট ব্যারিয়ার রিফে। অন্যদিকে, উপকূল থেকে ৫০ মিটার গভীরের মধ্যে উষ্ণ পানিতে ১৭ প্রজাতির সাপ শনাক্ত হয়েছে। এখানে বসবাস করা ৬ প্রজাতির কচ্ছপের মধ্যে সবুজ কচ্ছপগুলো বিরল প্রজাতির। রয়েছে একাধিক প্রজাতির নোনাপানির কুমির আর সাত প্রজাতির ব্যাঙ। এছাড়া ২২ প্রজাতির সামুদ্রিক পাখি ও ৩২ প্রজাতির উপকূলীয় পাখিসহ মোট ২১৫ প্রজাতির পাখি উড়ে গ্রেট ব্যারিয়ার রিফ অঞ্চলে। জলবায়ু পরিবর্তন বছর বছর সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। ফলে প্রবালগুলো শৈবাল হারিয়ে সাদা হচ্ছে। ইউনেস্কোসহ বিভিন্ন সংস্থা বিশাল প্রাকৃতিক বিস্ময় রক্ষায়, সমন্বিত পরিকল্পনা নিয়েছে।
বিস্ময়কর প্রবাল প্রাচীর
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম
বিস্ময়কর প্রবাল প্রাচীর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০